শতাব্দীর ভালবাসা
বিপ্লব কবিরাজ
আগেকার প্রেম ছিল পবিত্র এক ধ্যান,
চোখের ভাষায় বাজতো হৃদয়েরই গান।
চিঠির পাতায় ভেসে আসত ভালোবাসার কথা,
দুঃখ-সুখের আঁচলে গাঁথা ছিল নীরবতা।
হেঁটেছিল তারা কাঁটারই মেঠো পথ,
দুটো হাত ধরে গড়েছিল প্রেমের ঘরকথা শত।
ছিল না চাহিদা, ছিল না লোভের ছায়া,
স্বপ্নগুলো আঁকতো তারা দু’টি চোখের মায়া।
কিন্তু আজকের প্রেম যেন স্বার্থেরই লেনদেন,
চোখে নেই স্বপ্ন, শুধু হিসাবের বেনামি ঋণ।
গাড়ি-বাড়ি দেখেই মাপা হয় ভালোবাসা,
হৃদয়ের গভীরে মরে গেছে অনুভবের ভাষা।
বর্তমান প্রেমে নেই আবেগের কোনো টান,
জীবন দানে ঘেরা কেবল স্বার্থেরই দান।
যেখানে একদিন উঠতো হৃদয়ের ঢেউ,
আজ সেখানে নীরবতা, নেই ভালোবাসার কেউ।
তবু আশার আলো আজও জ্বলে কারো মনে,
ফিরে আসুক সে প্রেম পুরনো দিনের সনে।
আধুনিকতার ধোঁয়ায় মলিন হোক না আশা,
ফুটুক হৃদয়ে আবার সুমধুর ভালোবাসা।
দুই হাত ধরে ফিরুক সেই ভালোবাসার মায়া,
যেখানে প্রেম গড়তো রঙিন স্বপ্নের ছায়া।
আধুনিকতার ধোঁয়ায় হারাক না কোনো শ্বাস,
পুরনো প্রেমেই জাগুক হৃদয়ের বিশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন