ভালোবাসার রঙ || বিপ্লব কবিরাজ

 ভালোবাসার

বিপ্লব কবিরাজ

মানুষ বাঁচে, দেহে প্রাণ থাকে,
কিন্তু মন যে নিঃসঙ্গতায় মরে ফাঁকে।
ভালোবাসার ছোঁয়া ছাড়া শূন্য এ ভুবন,
যেন চাঁদহীন আকাশ, নিঃসাড় এই জীবন।

মন চায় আলোর মতো একটি হাত,
যে হাত ধরবে, কাটাবে আঁধার রাত।
ভালোবাসার সুধা মেখে ভরে দিবে প্রাণ,
যেখানে থাকবে না কোনো অভিমান।

মানুষ হয়তো বাঁচে, শ্বাস চলমান,
কিন্তু মনের শূন্যতা কে শুনবে অজান?
ভালোবাসা না পেলে মন থাকে বিষাদে,
যেমন নদী হারায় গতি শুকনো খরার বাঁধে।

তাই বলি, ভালোবাসো মন উজাড় করে,
জীবনের পথে সুখ আসবে স্বপ্ন বুনে ভরে।
মানুষ বাঁচে, মনও বাঁচে তারই মাঝে,
যদি ভালোবাসা জাগে হৃদয়ের সাজে।

মানুষ বাঁচে, নিজস্ব ছায়ায়,
কিন্তু মন মরে, ভালোবাসার অভাবের দায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন