অপেক্ষার বন্দীশালা
বিপ্লব কবিরাজ
কতটা তীব্র ভালোবাসা নিয়ে আমি দাঁড়িয়ে আছি,
তোমার ছোঁয়া পেতে হৃদয়টাও আজ গুমরে কাঁদছি।
তুমি জানো না, কতটা গভীরে ডুবেছি তোমার স্বপ্নে,
তোমার জন্যই আজ আমি বন্দি নিজস্ব এক গহ্বরে।
কতো চিঠি লিখেছি তোমার নামে, পাঠাইনি কখনো,
ভয়ে ছিলাম, যদি সেগুলো ঝড়ে যায় কোথাও।
তোমার হাসির এক ঝলকেই আমি হয়ে যাই পাগল,
জীবনটা তোমার নামে লেখা—এক বিশাল পর্ব।
দরজার ওপাশে থেকেও তোমার সাড়া মেলে না,
তোমার নীরবতায় যেন পৃথিবী থেমে যায় চিরকাল।
তুমি কি জানো, আমি কেমন করে থাকি একা,
প্রতিদিনের এই শূন্যতায় আমি হারাই পথের দেখা।
তবু কেনো তুমি আমার কাছে এসে দাঁড়াও না?
কেনো আমার অপেক্ষাগুলো তোমার হৃদয়ে বাজে না?
আমি জানি না, কতটা গভীর তুমি আমাকে এড়িয়ে যাও,
তবু আশায় বুক বেঁধে, তোমাকেই খুঁজে ফেরি প্রতিনিয়ত।
তোমার ছায়া, তোমার স্মৃতি—সবই আমার সঙ্গী,
তোমার অভিমানের পেছনে হারাই নিজেকে প্রতিদিনই।
জানিনা, কোনোদিন কি ভাঙবে এই অপেক্ষার বন্দীশালা?
তোমার ভালোবাসায় আমি কি পাবো নতুন জীবনের আলো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন