ভালবাসি, তবু বলিনি! || বিপ্লব কবিরাজ

 ভালবাসি, তবু বলিনি!

বিপ্লব কবিরাজ

তোমার চোখে হারিয়ে গেছি, তুমি কি তা জানো?
নীরব ভাষায় ভালবেসেছি, বোঝোনি কি তবু?
কথার মাঝে চুপ ছিলাম, লাজে ছিলাম দূরে,
মন যে শুধু তোমায় চেয়েছে, প্রেমের সুরে সুরে।

তুমি পাশ দিয়ে হেঁটে গেলে, দমকা বাতাস বয়,
হৃদয়ের অগোচরে এক মোহের ঢেউ বই।
তবু কেমন যেন থমকে থাকি, মুখ ফুটে বলি না,
চোখে চোখে যতই বলি, ঠোঁট তবুও মলিন।

কে জানে, যদি জানতে, তুমি কি ফিরতে?
নাকি আমায় উপহাস করে দূরে চলে যেতে?
এই ভয়েই সব শব্দ গিলেছি, চেপে রাখা ব্যথা,
ভালবাসি, তবু বলিনি— এটুকুই আমার কথা।

তুমি কি বুঝবে কোনোদিন, চুপ থাকার ভাষা?
আমার চোখের সেই গল্পে লুকিয়ে ছিল আশা!
একদিন যদি বলতে পারি, কাঁপা কণ্ঠস্বরে,
সেদিন হয়তো ভালবাসা দিও, নিভৃত অন্তরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন