ভ্রম
বিপ্লব কবিরাজ
আমি সবাইকে ভালবাসি,
আমাকেও সবাই বাসে—
এটা শুধু ভ্রম ছিল,
ভুলে ছিলাম আসলে।
কাউকে আমি দুখ দিই না,
মিষ্টি কথায় মন রাখি,
সবার চোখে ভালো আমি—
এটাও ছিল কল্পনা-ই।
আমার প্রিয়জনকে ভালবাসি,
সে-ও আমায় ভালোবাসে,
মন বোঝে, পথ চেনে—
এটাও ভ্রমের ফাঁসে।
সবার মঙ্গল চেয়েছি আমি,
সবার সুখের গান গাই,
ভাবতাম আমারও মঙ্গল চাইবে সবাই—
কিন্তু আমিই ছিলাম হারাই।
বন্ধু, স্বজন, আপনজন,
কতজন যে আপন!
ভাবতাম পাশে থাকবে চিরকাল—
আমার সে ভাবনা মিথ্যা তখন।
সবাই সৎ, সবাই নির্ভরযোগ্য,
বিশ্বাস করতাম অন্ধ,
ভেবেছিলাম দুঃখ ভুলে থাকবো,
ভ্রম ভাঙলো ক্ষণক।
জীবন শুধুই এক নাট্যমঞ্চ,
সবাই পরে মুখোশ,
ভেবেছিলাম সত্য আছে বেঁচে,
ভ্রম ভাঙলো শেষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন