অভাগী
বিপ্লব কবিরাজ
তারা ঝরে যায়, চাঁদ ঢাকা পড়ে,
অভাগীর কপালে আঁধারই জোড়ে।
স্বপ্ন যে দেখেছিল রঙিন বিকেলে,
ভেসে যায় সে আশা বৃষ্টির জলে।
কপালে ছিল না মায়ের সোহাগ,
পিতার হাতও রইল না আগ।
ভোরের আলোয় চোখে জল এসে,
বুঝেছি জীবন কেবলই ধোঁয়াশে।
বাড়ির উঠোনে খেলেছি যবে,
সুখ ছিল কাছে, ছিল না ভবে।
কিন্তু সে দিন সব হারিয়ে,
বদলেছে জীবন, মরীচিকা জালে।
নদীর মতন বয়ে চলেছি,
দুঃখের স্রোতে ডুবে রইছি।
চাইনি কিছু, পেয়েছি জ্বালা,
কোথাও দেখিনি শান্তির মালা।
ভালোবেসে যাকে দিলাম প্রাণ,
সে তো দিলো বিরহের দান।
অভাগার চোখে ছিল যে আশা,
ভেঙে গেলো সেই ভালোবাসা।
আজও আশার আলো জ্বলে,
ভাসে আমার হৃদয়তলে।
অভাগী হলেও স্বপ্ন দেখি,
একদিন আমি আকাশ ছুঁই!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন