অদৃশ্য কান্না
বিপ্লব কবিরাজ
হাসির মুখোশ পরে থাকি, কেউ বোঝে না ব্যথা,
বুকের গহীন কোণে জমে, দুঃখের এক ব্যাকুলতা।
আপন জনের আঘাতে আজ, হৃদয় হলো ক্ষত,
ভালোবাসার বদলে পেলাম, বিষে ভরা পত্র।
শৈশব পেরিয়ে এসেছি, স্বপ্ন ছিলো বুকেতে,
স্নেহের ছোঁয়া পাবো ভেবে, হারিয়েছি পথ চুপেতে।
যার স্নেহে বেঁচে থাকি, সে-ই যদি দেয় গ্লানি,
বুকের মাঝে আগুন জ্বলে, নিঃশব্দে ঝরে বাণী।
প্রিয় মানুষ, যার কথা ভেবে, রাত কাটাতাম জেগে,
সে-ই দিলো বেদনার ভার, কাঁদিয়ে দিলো মেঘে।
ভালোবাসা দিয়েছিলাম, সর্বস্ব মিশিয়ে তারে,
সে-ই রেখে গেলো কাঁটার মুকুট, স্মৃতির বিষের দ্বারে।
পরিবারের নাম ছিলো যাদের, তারা আজ পর,
স্বার্থের টানে ভুলে গেছে, শিকড়ের ঘ্রাণ, ঘর।
কে বলবে? কে বুঝবে? এই কান্নার ভাষা?
আকাশ জানে, বাতাস বোঝে, কষ্ট কতটা খাঁটি ভালোবাসা।
তবু আমি ভেঙে যাবো না, অশ্রুর ঢেউয়ে ভাসবো না,
দুঃখ থেকে গড়ে নেবো, নতুন দিনের আশ্বস্তনা।
এই ব্যথাগুলো হবে শক্তি, অন্ধকারের মাঝে আলো,
যে কষ্ট কেউ বুঝলো না, সে কষ্ট আমিই পালবো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন