ভালোবাসাও মরে || বিপ্লব কবিরাজ

 ভালোবাসাও মরে

বিপ্লব কবিরাজ

ভেবেছিলাম ভালোবাসা অমর,
কখনো কি সে যায় মরে?
কিন্তু দেখলাম, তুমি চলে গেলে,
ফিরলে না আর, অকারণে।

ভালোবাসার কি ছিল দোষ?
নাকি ছিল কোনো ব্যথার দায়?
তুমিহীন দিনে রোদ ওঠে ঠিকই,
তবে আলোয় নেই উষ্ণ মায়া।

তুমি ছিলে হৃদয়ের গান,
সেই সুর আজ থেমে গেছে,
বাতাসে ভাসে তোমার স্মৃতি,
বুকের মাঝে বেদনায় বেঁধেছে।

ভালোবাসাও মরে, আমি দেখেছি,
অভিমানের কুয়াশায় ঢাকা,
তুমি যেভাবে সব ছেড়ে গেলে,
ভালোবাসাও হলো দুঃখের ফাঁকা।

আজ আমি বেঁচে থেকেও মরি,
তোমার স্মৃতির ছায়ায় ঢাকা,
একদিন ভেবেছিলাম, মিথ্যে কথা—
ভালোবাসা কখনো মরে না!

কিন্তু দেখো, সে-ও মরে যায়,
যদি মন না রাখে আশা,
যদি ভালোবাসার নাম বয়ে বেড়ায়
শুধু অতীতের ভাঙা ভাষা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন