আমি
বিপ্লব কবিরাজ
আমি মধু, আবার বিষও আমি,
আমি হাসি, আবার অশ্রুও আমি।
আমি আলো, অন্ধকারের ছায়া,
আমি শান্তি, ঝড়েরও মায়া।
আমি কষ্ট, তবু সুখের গান,
আমি প্রেম, আবার অভিমান।
আমি নদী, তবু মরুভূমি,
আমি বাঁধন, আবার স্বাধীনতাও আমি।
আমি পথিক, আবার পথের ধূলি,
আমি সত্য, মিথ্যেরও তুলি।
আমি শুরু, আবার শেষও বটে,
আমি ধোঁয়া, আগুনের রটে।
আমি স্বপ্ন, আবার বাস্তবতা,
আমি স্পর্শ, আবার দুরত্বের ব্যথা।
আমি মধু, আবার বিষও আমি,
আমি জীবন, মৃত্যুরও আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন