দেবদাস || বিপ্লব কবিরাজ

 

দেবদাস

✍️ বিপ্লব কবিরাজ

ভালোবাসা কি কেবল সুখের গান, নাকি কান্নার নিরব ভাষা?
যেখানে হৃদয় পোড়ে নিঃশব্দে, আর জীবন হয় শূন্য উপহাসা?
দেবদাস জানেনি প্রেমের মর্ম, জানেনি অভিমানের ঠিকানা,
সে শুধু চেয়েছিলো একটুখানি সুখ, চেয়েছিলো পার্বতীর সঙ্গ পাওয়া।

শৈশব থেকে একসাথে তারা, নদীর কূলে, বৃক্ষের ছায়ায়,
প্রেম অঙ্কুরিত হয়েছিলো ধীরে, দুইটি হৃদয় যেন বাঁধা মায়ায়।
দেবদাস পার্বতীর চোখে দেখেছিলো, এক গভীর স্নিগ্ধ সমুদ্র,
কিন্তু সে বোঝেনি, এই প্রেমের যাত্রা হবে না কখনো সুগম সুমধুর।

সমাজের শৃঙ্খল, বিধির বিধান, প্রেমকে দিলো কঠিন বাঁধন,
বাবার আদেশ, লোকের বিচার, কে রাখবে হৃদয়ের সাধন?
পার্বতী সাজলো নতুন ঘরে, আঁচলে বাঁধলো নতুন জীবন,
দেবদাস দাঁড়ালো নিঃস্ব হয়ে, বুকের মাঝে বহন করে শোকের অনল।

সে ফিরলো না পার্বতীর পানে, ফিরলো না তার ভালোলাগার গানে,
সে ছুটলো অন্ধকারের দিকে, যেখানে দুঃখের কালো ছায়া টানে।
মদের পেয়ালায় খুঁজলো শান্তি, প্রতিটি চুমুকে স্মরণে এলো,
পার্বতীর হাসি, তার নরম হাত, সেই মিষ্টি কন্ঠস্বর ভাসলো মেলো।

প্রতি সন্ধ্যায় সে বসতো একলা, ছায়ার মতো বিষণ্ন হয়ে,
মদের গ্লাসে চোখ ভাসিয়ে, পার্বতীর স্মৃতি বয়ে বয়ে।
সে জানতো এই ব্যথা মুছবে না, সে জানতো প্রেম হারালে মরে,
তবু সে ভাসলো, তলিয়ে গেলো, কষ্টের নদীতে ঢেউয়ের পরে।

দিন কাটলো, রাতও গেলো, শরীর তার হলো ক্ষয়,
তবু সে গেলো না পার্বতীর কাছে, শুধু কাঁদলো ক্ষীণ হয়ে ক্ষয়।
একদিন ক্লান্ত দেহ নিয়ে, পার্বতীর দ্বারে এলো সে,
শেষবারের মতো দেখবে তাকে, বুকে নিয়ে গোপন বেশে।

দুয়ার ছিলো বন্ধ তবু, পার্বতীর হৃদয় জানতো,
প্রিয়জন এসেছে দ্বারে, তার ভালোবাসা এখনও বাঁচতো।
কিন্তু বিধির বিধান কি বদলায়? ভাগ্য কি কখনো ফিরে?
দেবদাস লুটিয়ে পড়লো মাটিতে, নিঃশ্বাস গেলো থেমে ধীরে।

পার্বতী ছুটে এলো দোরে, কান পেতে রইলো চুপ,
ততক্ষণে দেবদাস চলে গেছে, রেখে গেছে অশ্রুর রূপ।
এই কি প্রেমের পরিণতি? এই কি প্রেমের শেষ কথা?
দেবদাস আজো বেঁচে থাকে, বিরহের বাতাসে তার ব্যথা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন