"মুক্ত হোক প্যালেস্টাইন"
বিপ্লব কবিরাজ
রক্তমাখা শিশুর কান্না ভেসে আসে বাতাসে,
মা হারানো চোখজোড়া শূন্যতা খোঁজে আশ্বাসে।
পাথরের শহর যেন আজ ধ্বংসস্তূপ,
আকাশের নিচে লাশ, বুকে জমে কষ্টরূপ।
পিতা নেই, ভাই নেই, মাটি হয়ে গেছে দেহ,
জীবনের গানে বাজে আজ শুধু বিষাদের সুর।
রোজার দিনে ছিন্ন ভোগ, ঈদের রাতেও অশ্রু,
প্যালেস্টাইন কাঁদে আজ, শান্তি তার বড়ই দূর।
একটা ছোট্ট হাত ধরে রেখেছে কোরআন,
বোমার শব্দে কেঁপে উঠে শিশু, থমকে যায় প্রাণ।
ভয় আর বেদনার মাঝে হারিয়ে যায় রাত,
কিন্তু তবুও চোখে জ্বলে স্বাধীনতার প্রভাত।
ওদের আকাশে উঠুক একদিন শান্তির চাঁদ,
ধ্বংস নয়, গড়ে উঠুক ভালোবাসার বাঁধ।
দুনিয়া দেখুক সে চিত্র, শুনুক ওদের হাহাকার,
যেখানে একটি জাতি লড়ে শুধু বাঁচার অধিকার।
প্যালেস্টাইন, তুমি একদিন হবে স্বাধীন,
রক্তের দামে তুমি ফিরে পাবে ন্যায়ের দিন।
এই হৃদয় চায়, বিশ্ব জাগুক, নীরবতা ভাঙুক,
আর কোন শিশু যেন রক্তে নয়, ভালোবাসায় জাগুক।
.png)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন