আমি একটা কয়লার টুকরা || বিপ্লব কবিরাজ

 আমি কয়লার টুকরা

বিপ্লব কবিরাজ

আমি একটা কয়লার টুকরা—জ্বলে পুড়ে ছাই,
আলো দিতে গেছি, তবু কেউ বলে নাই, “তুই কি বাঁচবি ভাই?”
স্পর্শ করলেই ময়লা লাগে—এটাই নাকি দোষ,
হীরা হতে চাই আমি, তবু পাই না প্রশ্রয়, পাই না সেই কোষ।

জন্মেছি অন্ধকারে, কুয়াশার চাদরে ঢাকা,
চেয়েছিলাম সূর্য হতে—আজ নিভে যাই একা।
হাত বাড়ালেই সবাই সরে যায়, বলে, “তুই তো ছাই,”
দেখে না কেউ আমার ভিতর, লুকিয়ে থাকা আলো ঝলমল রাই।

পোড়ার গন্ধে মোড়া আমি, বুকের ভিতর হাহাকার,
সে সুর কেউ শোনে না, জানতেও চায় না আমার খবর।
পদে পদে বঞ্চনা পাই, পাথরও গলে যত্ন পেলে,
আমি শুধু পুড়েই যাই, কেউ কাছে আসে না, ভয়ে ছুঁয়ে দেখতে।

হয়তো একদিন চিনবে কেউ, হৃদয়ভরা এই দীপ্তি,
বলবে—“এই টুকরাটাই তো জ্বালিয়েছিল আশার অনন্ত স্মৃতি।”
কিন্তু সেই দিন আসবে কি? নাকি থাকব ধূলায়,
নিজেকে বিলিয়ে দিয়ে জ্বলব—অন্ধ বিশ্বাসের ছায়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন