আমি স্বার্থপর
বিপ্লব কবিরাজ
আমি স্বার্থপর, হ্যাঁ, ঠিক তাই,
নিজেকে ছাড়া কিছুই ভাবি না হয়ত,
তোমার চোখের অশ্রু,
আমার হৃদয় ছুঁয়ে গেলেও,
তাতে কি আমি থেমেছি কখনো?
আমি স্বার্থপর,
কারণ আমারও ছিল কিছু স্বপ্ন,
কেউ পাশে থাকেনি,
কেউ হাত রাখেনি বুকে,
তখন কি কেউ বলেছিল, "তুমি একা নও"?
আমি স্বার্থপর,
কারণ কষ্টগুলো লুকিয়ে রেখেছি,
কেউ শুনতে চায়নি,
কেউ বুঝতে চায়নি,
তখন কি আমি কারও কান্নার সঙ্গী হতে পারতাম?
আমি স্বার্থপর,
কারণ ভালোবাসতে গিয়ে আমি একা হয়েছি,
যাদের জন্য প্রাণ উজাড় করেছি,
তারা ফিরে তাকায়নি,
তখন কি আমার কান্না কেউ শুনেছিল?
আমি স্বার্থপর,
সবাই মিলে বাঁচতে চেয়েছি,
কিন্তু কেউ আপন ভেবে পাশে রাখেনি,
সবার সুখের গল্পে আমি ছিলাম শুধু ছায়া,
কেউ ফিরে চায়নি, কেউ ডাকেনি।
আমি স্বার্থপর,
কারণ আজ আমি শিখেছি,
নিজেকে ভালোবাসতে হয়,
নিজেকে আগলে রাখতে হয়,
কারণ কেউ পাশে থাকে না,
যখন হৃদয় চিৎকার করে কাঁদে!
আমি স্বার্থপর,
হ্যা, আমি স্বার্থপর বলছি,
হ্যা, হ্যা, আমিই স্বার্থপর বলছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন