অবহেলিত
বিপ্লব কবিরাজ
সবার তরে পথ গড়েছি, সুখের আলো ছড়িয়েছি,
তবু কেনো আঁধার পেলাম, ব্যথার বাঁধন পড়িয়েছি?
ভালোবেসে দিলাম জীবন, পেলাম শুধু কাঁটার মালা,
কেনো আমার ভাগ্যে লেখা, বেদনারই এই জ্বালা?
কাউকে যেন দুঃখ না দিই, সেটাই শুধু ভেবেছি,
তবু কেনো চোখের জলে, রাতের পরে ভেসেছি?
যাকে পেয়ে স্বপ্ন গড়ি, যারে বলি আপন জন,
সে-ই রেখে নিঃস্ব আমায়, ভাঙল মনের সব আয়োজন।
পাশে যাদের চেয়েছিলাম, কেউ কি এসে রাখল হাত?
নিয়তিই কি এমন লেখা, অবহেলা হয় যাঁর নীতিবাদ?
সুখের খোঁজে ছুটেছি যত, দুঃখ দিলো ছায়ার মতো,
হারিয়ে গেল স্বপ্নগুলো, রইল শুধু যন্ত্রণার ক্ষত।
চাইনি কভু কারও চোখে, বেদনার এক বিন্দু জল,
তবু কেনো ভাগ্যে আমার, নিঃসঙ্গতা রয়ে চল?
ভালোবাসা পেলাম না, হয়তো আমি অবহেলিত,
তবু মন জানে—কারো হৃদয় করিনি ক্ষত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন