স্বর্ণালী পরিচয় || বিপ্লব কবিরাজ


🔹স্বর্ণালী পরিচয়🔹

বিপ্লব কবিরাজ

জন্ম নিলে মরতে হবে, এ যে বিধির নিয়ম,
শেষের পরে শুরু আছে, তবু কেন ভয় সম?

পথটা কঠিন, কাঁটায় ভরা, তবু চলতে হয়,
এই জীবনের মানে বোঝার, সময় কই রয়ে?

পৃথিবী শুধু তোমার জন্য, এমন ভাবনা নয়,
তোমার মাঝে বাঁচবে মানুষ, সেই তো সত্য হয়।

সূর্য যেমন আলো বিলায়, নদী দেয় তার জল,
তেমনি তুমি দিও কিছু, মুছে দুঃখের ছল।

নিজের মাঝে শুধু থেকো না, করো বিশ্বকে দান,
তোমার কর্মই বলে দেবে, তুমি কেমন প্রাণ।

পৃথিবীর প্রতি ঋণ যে আছে, শোধ করা কি দায়?
ভালোবাসার দৃষ্টিতে দেখো, দূর হবে সব ভয়।

একলা তুমি বাঁচবে কেমন? মানুষ ছাড়া শুন্য,
অন্যেরে যে ভালোবাসে, সৃষ্টিতেই সে ধন্য।

তাই তো বলি, দিও সবার হৃদয়েতে ঠাঁই,
জন্ম-মৃত্যুর মাঝেই গড়ে স্বর্ণালী পরিচয়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন