অবহেলা
বিপ্লব কবিরাজ
আমার হৃদয় দেয় উজাড় করে,
তবু ভালোবাসা রয়ে যায় দূরে।
সবার জন্য হাত বাড়াই,
তবু কেন একলা হারিয়ে যাই?
আমি হাসি, আমি দুঃখ গোপন করি,
অন্যের ব্যথা বুকে জড়িয়ে ধরি।
শুধু চাই একটু স্নেহ, একটু মান,
কিন্তু পাই শুধু শূন্য সম্মান।
প্রিয় মুখও ফিরে নেয় দৃষ্টি,
কথার মাঝে ঝরে অবজ্ঞার কৃষ্ণবৃষ্টি।
তবু আমি ভালোবাসার ফেরিওয়ালা,
অবহেলার মাঝেও আলো জ্বালা।
অভিমানে রাত কাঁদে একা,
আকাশও বুঝি বোঝে না মনের ব্যথা।
নিরবে শুনি ঝড়ের সুর,
জীবন তো শুধু ধূলার ধূল!
হয়তো একদিন সব বুঝবে সবাই,
ভালোবাসার মূল্য দেবে আমায়।
কিন্তু তখন হয়তো পথের শেষে,
আমি হারিয়ে যাব দিগন্তের দেশে…
তবু হৃদয়ে রাখব আলো,
অবহেলার মাঝেও ভালোবাসব ভালো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন