ভালবাসার প্রতিধ্বনি
বিপ্লব কবিরাজ
তুমি যাকে চাও, সে চোখে তোমার স্বপ্ন আকেঁ না,
তার হৃদয়ে নেই তোমার নামের সুর ধ্বনা।
তবুও তুমি পথ চেয়ে থাকো নির্জনে,
তার একটুখানি দৃষ্টি খোঁজো অন্ধকারে, গোপনে।
যে তোমাকে ভালোবাসে, তার দিকে তাকাও না,
তার নিরব আর্তি তুমি কখনোই শুনতে চাও না।
সে প্রতীক্ষার প্রদীপ জ্বালে হৃদয়ের কোণে,
তবু তোমার মন অন্য এক ব্যথার সঙ্গীতে বোনে।
ভালবাসা কি শুধুই কাঁটার মুকুটের মালা?
একটি হৃদয় খোঁজে তো আরেক হৃদয়ে জ্বালা।
যা পেতে চাও, তা হয় অচেনা দূরতার কণা,
আর যা তোমার হয়, তার থাকে না স্পর্শের মানা।
তবু এই অসম প্রেমের খেলায় জীবন চলে,
একটি হৃদয় হাসে, অন্যটি নীরবে দুঃখে দহে।
হয়তো এটাই বিরহের নির্দয় তীর্থস্থান,
যেখানে ব্যথায় লেখা ভালোবাসার প্রমাণ।
পাবো না জেনেও তোমায় ভাসাই স্বপ্নের স্রোতে,
তোমার নামে হৃদয় গাঁথি নিঃশব্দ প্রহরে, রাতে।
তুমি দূরের তারা, ছোঁয়ার সাধ্য নেই,
তবু মনের আকাশে সব তোমায় ঘিরেই ।
পথের শেষে যদি শুধু অন্ধকারই আসে,
তবু তোমার স্মৃতি থাক মনের গোপনে।
ভালবাসা তো চাওয়া নয়, এক নিঃস্বার্থ দান,
তোমায় পেয়ে নয়, হারিয়ে খুঁজে পাওয়ার সম্মান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন