রহস্যময় হাসি
বিপ্লব কবিরাজ
হাসির আড়ালে জমে আছে অগণিত ব্যথা,
চোখে রোদের ছোঁয়া, ভিতরে কষ্টের কথা।
জীবনটা এক যুদ্ধ, বেদনায় মোড়া,
তবু হাসি দিয়ে লুকাই অন্তরের পোড়া।
সকলের জন্য থাকি সদা হাসিমুখ,
বেদনার গল্প হয় কেবল নীরব অভিমুখ।
কারো সুখের কারিগর, নিজের দুঃখ গোপন,
রাতের অন্ধকারে শুধু, ভাঙে মনের সোপান।
জীবনের এই মঞ্চে আমি এক নীরব নায়ক,
কষ্টের রঙে রাঙা, তবু হাসির পরায়ক।
কে শুনবে আমার ব্যথা? কে বুঝবে মনের শূন্যতা?
সবাই খোঁজে আলো, কেউ চায় না অন্ধকারের গভীরতা।
তবু আমি হাসি, কারণ এটাই আমার শক্তি,
কষ্টের ভিতরেও খুঁজি আশার অমৃত মুক্তি।
যদি কারো মুখে ফুটে ওঠে একটুখানি খুশি,
তাহলেই এই রহস্যময় হাসি হবে অমলিন সুখী।
ভেতরে যাক যত ঝড়, বাইরের মুখে ধ্রুব তারা,
আমি সেই চিরচেনা হাসি, অভিমানে হারা।
কেউ যদি একদিন বোঝে, এই হাসির অন্তরাল,
সেদিনই হয়তো পাবে আমার হৃদয়ের প্রতিবিম্বের কাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন