ভালবাসার গোলাপ ফুল || বিপ্লব কবিরাজ

 

ভালবাসার গোলাপ ফুল

বিপ্লব কবিরাজ

তোমায় আমি ভালবাসি, বলতে পারি না,
শব্দগুলো ঠোঁটের কাছে আসে, হারিয়ে যায় না জানা।
তুমি কি বোঝো সে কথা? নাকি আমায় বোঝাও না?
তোমার চোখের ভাষায় যেন প্রেমেরই বাঁধনা।

তুমি যখন সামনে আসো, দিগন্ত রঙিন হয়,
শিরা-উপশিরায় যেন গান বেজে উঠে রয়।
হয়তো তুমিও আমায় ভালবাসো নিভৃতে,
তাইতো তোমার চোখে দেখি স্বপ্ন আঁকা স্নিগ্ধাতে।

তোমার মায়াবী হাসির ছোঁয়ায় গলে যায় মন,
তোমার সাথে হারিয়ে যেতে চাই চিরতরে আজও।।
কিন্তু কেন জানি না, বাধা পড়ে ভাষায়,
ভালবাসার কথা আজও হৃদয়ে বন্দি রয়।

তুমি আমার গোলাপ ফুল, সুবাসে ভরা প্রাণ,
তোমার ছোঁয়া পেলে আমি হবো অমর গান।
হয়তো একদিন বলবো তোমায় বুকের সব কথা,
হয়তো সে দিন হাসবে তুমি, ভাসবে প্রেমের ব্যথা।

তুমি যদি থাকো পাশে, পৃথিবী হবে মধুর,
ভালবাসার গল্প লিখবো, হৃদয় থাকবে উন্মুখ।
তুমি কি জানো? তুমি ছাড়া আমি কিছুই নই,
তোমার নাম হৃদয়ে লেখা, চিরকাল তা রই।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন